ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

আবারও গ্রেফতার ‘টুন্ডা বাবু’

প্রতিনিধির নাম :

 অনলাইন ডেস্ক:    রাজধানীর মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে আবারও গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অতিরক্তি ডিআইজি খালিদুল হক হাওলাদার এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি জামিন পেয়ে সে আবার সন্ত্রাস, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পরিচালনায় যুক্ত হয়ে পড়ে। তাকে নড়াইল জেলা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব বলছে, কব্জিকাটা গ্রুপের প্রধান আনোয়ার ও তার প্রধান সহযোগী টুন্ডা বাবুকে গ্রেফতারের পর ওই এলাকায় কিছুদিন ছিনতাইসহ সন্ত্রাস কমেছিল। জামিন পেয়ে বাবু আবার একই কর্মকান্ড শুরু করে।

প্রসঙ্গত, গত ২৯ জুন আদাবর থানা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী রাজুকে টুন্ডাবাবু ও তার সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় হওয়া মামলায় তাকে ফের গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির বেশ মামলা রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৩ বার পঠিত হয়েছে