1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
প্রায় ১৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪৪ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ নেশন্স কাপের শিরোপা ফিরে পেতে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল সেনেগালের গণহত্যা দিবসে শিক্ষার্থীদের অংশগ্রহণে ময়মনসিংহ তথ্য অফিসের আলোচনা সভা মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার দুই-তৃতীয়াংশ ধ্বংস : যুক্তরাষ্ট্র ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনেই গণহত্যার শুরু ও স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

আবারো শীর্ষে ফিরতে চান নাদাল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

চলতি সপ্তাহে প্যারিসে এবং আগামী মাসে লন্ডনে মৌসুমের শেষ এটিপি ফাইনালে খেলার আগে নোভাক জকোভিচের সাথে শীর্ষস্থান নিয়ে লড়াইয়ে মেতে উঠেছেন রাফায়েল নাদাল। আর আবারো দ্বিতীয় স্থান থেকে শীর্ষস্থানে ফেরার লক্ষ্যটা এবার বেশ গুরুত্বের সাথেই বিবেচনা করছেন এই স্প্যানিশ তারকা। ৩৩ বছর বয়সী নাদাল যদি শীর্ষস্থানে থেকে বছর শেষ করেন তবে এই নিয়ে পঞ্চমবারের মত তিনি এই কৃতিত্ব দেখাবেন। এর আগে জকোভিচ, রজার ফেদেরার ও জিমি কনর্স এই কৃতিত্ব অর্জন করেছেন।

এই মুহূর্তে অল্প কিছু রেটিং পয়েন্টের ব্যবধানে সার্বিয়ান জকোভিচের থেকে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে রয়েছেন নাদাল। এ সম্পর্কে নাদাল বলেছেন, ‘এটা সত্যিই চমৎকার। অবশ্যই আমি ৩ থেকে ২ কিংবা ২ থেকে ১ নম্বর অবস্থানই বেছে নিব। শীর্ষস্থানে থেকেই বছরটা শেষ করতে চাই। এই অনুভূতি সত্যিকার অর্থেই বিশেষ কিছু।’

সেপ্টেম্বরে ইউএস ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারের ১৯তম মেজর শিরোপা জয় করেছিলেন নাদাল। এরপর শুধুমাত্র লেভার কাপে অংশ নিয়েছেন। এ সম্পর্কে নাদাল বলেন, ‘ইউএস ওপেন জয়ের পর আমার হাতে সমস্যা হয়েছিল। সে কারনে লেভার কাপে আশানুরূপ ফলাফল করতে পারিনি। এরপর কিছুদিনের জন্য বিশ্রাম নিতে হয়েছে। প্যারিসে এসেছি নিজের সেরাটা দিতে।’

প্যারিস মাস্টার্সে শীর্ষ বাছাই হিসেবে জকোভিচ ও নাদাল কোর্টে নামবেন। এটাই বছরের শেষ নিয়মিত টুর্নামেন্ট। এ বছর উইম্বলডনের সেমিফাইনালে ফেদেরারের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে। এ সম্পর্কে নাদাল বলেন, ‘ক্যারিয়ারে অনেকবারই আমি এই টুর্নামেন্টে পরাজিত হয়েছি। কোন সময় আমি খেলতে পারিনি, কোন সময় প্রতিপক্ষ আমার থেকে ভালো খেলেছে। সবাই জানে আমার টেনিস ক্যারিয়ারে প্যারিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। এখানে খেলতে আমি ভালোবাসি। এখানে আমার প্রচুর সমর্থক রয়েছে।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews