ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড রানডেলের

খেলাধুলা ডেস্ক

 প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে বিশ্বের প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ডান-হাতি পেসার ব্রেট রানডেল।

আজ নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে নর্দান ডিস্ট্রিক্টসের প্রথম ইনিংসে ৫ বলে ৫ উইকেট শিকার করে ইতিহাসের জন্ম দেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নামা রানডেল। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪০ বছরের ইতিহাসে এর আগে কোন বোলারই ৫ বলে ৫ উইকেট শিকার করতে পারেনি।

নেপিয়ারে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩৪৭ রান করেছিল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। দ্বিতীয় দিন ৩৭৩ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল। রানডেলের তোপের মুখে ১৫ রানে ৭ উইকেট হারায় নর্দার্ন।

ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে নর্দানের ওপেনার হেনরি কুপারকে শিকার করেন রানডেল। ইনিংসের পঞ্চম ওভারে তৃতীয়বারের মত আক্রমণে এসে প্রথম বলে জিত রাভালকে আউট করেন তিনি। পরের ডেলিভারিতে জো কার্টারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রানডেল।

এরপর তৃতীয় বলে রবার্ট ও’ডোনেলকে এবং চতুর্থ বলে ক্রিস্টিয়ান ক্লার্ককে শিকার করে, টানা পাঁচ ডেলিভারিতে ৫ উইকেট তুলে নেন রানডেল। এসময় রানডেলের বোলিং ফিগার ছিল ৩ ওভার ১ মেডেন ২ রানে ৫ উইকেট।

পরের দিকে আরও দুই উইকেট নিয়ে নর্দানকে ৮২ রানের মধ্যে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন রানডেল।

ইনিংসে ১১ ওভারে ২৫ রানে ৭ উইকেট শিকার করেন ৩০ বছর বয়সী রানডেল। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে রানডেলের সেরা বোলিং ফিগার ছিল ৪৫ রানে ৬ উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ বলে ৫ উইকেট নেওয়ার ঘটনা প্রথমবার হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে এমন ঘটনা আগেও ঘটেছে। গত বছর আয়ারল্যান্ডের ঘরোয়া টি টোয়েন্টি লিগে ডাবলিনে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মুনস্টার রেডসের হয়ে ৫ বলে ৫ উইকেট নিয়েছিলেন আয়ারল্যান্ড পেসার কার্টিস ক্যাম্ফার।

এছাড়া ২০২৪ সালে ঘরোয়া অনূর্ধ্ব-১৯ নারীদের টি-টোয়েন্টি ম্যাচে ৫ বলে ৫ উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের কেলিস এনধলোভু।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
১১ বার পঠিত হয়েছে