1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আমিই সর্বকালের সেরা : রোনালদো

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলি বেঁচে নেই। ২০১৬ সালে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বেঁচে থাকলে মোহাম্মদ আলি হয়তো বড়সড় একটা ধন্যবাদই দিতেন ক্রিস্তিয়ানো রোনালদোকে! ‘সাবাস’ বলে চাপড়ে দিতেন পিঠ! রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার যে অনুসরণ করলেন মোহাম্মদ আলিকেই।

মোহাম্মদ আলির নামের পাশে ‘সর্বকালের সেরা’ খেতাবটা প্রথম জুড়ে দিয়েছিলেন তিনি নিজেই! তিনিই ঘোষণা করেছিলেন ‘আমিই সর্বকালের সেরা।’ নিজের ঢোল নিজে পেটানোর পক্ষে মোহাম্মদ আলির যুক্তি ছিল, ‘তোমার ঢোল তোমাকেই বাজাতে হবে। অন্য কেউ বাজিয়ে দেবে না। কেউ বাজাল কিনা, সে জন্য অপেক্ষাও করো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তুমি নিজেকে সেরা ভাব কিনা।’

রোনালদোও মোহাম্মদ আলিকেই অনুসরণ করলেন। নিজেকেই সর্বকালের সেরা বলে দাবি করে বসলেন! বৃহস্পতিবার পঞ্চম বারের ব্যালন ডি’অর জিতেছেন রিয়ালের পর্তুগিজ তারকা। মেসিকে ছুঁয়ে ফেলা এই পুরস্কার জয়ের পরই ফ্রান্স ফুটবল সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো নির্দ্বিধায় ঘোষণা করেছেন, ‘আমিই সর্বকালের সেরা!’

তার দাবি, ফুটবল ইতিহাসে তার চেয়ে ভালো ফুটবলার নেই। তার চেয়ে ভালো কেউ খেলে না। পেলে-ম্যারাডোনার নাম উল্লেখ্য করেননি। তবে হালের মেসি-নেইমারদের নাম ধরেই বলেছেন, তারা কেউই তার মতো ভালো নয়! নিজেকে সবার চেয়ে পরিপূর্ণ ফুটবলার দাবি করে রোনালদো বলেছেন, ‘আমি কাউকে আমার চেয়ে ভালো খেলতে দেখিনি। আমি সব সময়ই ভাবি, আমি যা করতে পারি, কোনো ফুটবলারই তা করতে পারবে না। কোনো ফুটবলারই আমার মতো পরিপূর্ণ নয়। আমিই ইতিহাসের সেরা।’

নিজেকে সবার চেয়ে সম্পূর্ণ খেলোয়াড় দাবি করার পেছনে যুক্তিও দিয়েছেন ৩২ বছর বয়সী রোনালদো, ‘আমি দুপায়েই খেলতে পারি। আমি খুবই ক্ষীপ্রগতি সম্পন্ন, পাওয়ারফুল, ভালো হেড করতে পারি, গোল করি, সতীর্থদের দিয়ে গোল করাই। অনেকেই হয়তো নেইমার বা মেসিকে পছন্দ করেন। কিন্তু আমি আপনাকে বলছি, তারা কেউই আমার মতো পরিপূর্ণ নয়।’

লিওনেল মেসিও তার সমান ৫টি ব্যালন ডি’অর জিতেছেন। তবে সব মিলিয়ে ব্যক্তিগত পুরস্কার জয়ে মেসির চেয়ে রোনালদোই এগিয়ে। মেসি ব্যক্তিগত পুরস্কার জিতেছেন মোট ২১টি। রোনালদো ২৫টি। সেই প্রসঙ্গ টেনে রোনালদো বলেছেন, ‘কেউই আমার সমান ব্যক্তিগত পুরস্কার জেতেনি। আমি শুধু ব্যালন ডি’অরের কথাই বলছি না। আমার অর্জনগুলোই আমার হয়ে কথা বলছে। তাই নয় কি?’

এই অর্জন শুধু পরিশ্রমের ফসলই নয়। রোনালদোর দাবি, এই পর্যায়ে আসতে তাকে অনেক ত্যাগই স্বীকার করতে হয়েছে। কিংবদন্তি বক্সার ফ্লোয়েড মেওয়াদার এবং কিংবদন্তি বাস্কেট বল খেলোয়াড় লেব্রন জেমসের উদাহরণ টেনে বলেছেন, ‘এটা শুধু কঠোর পরিশ্রমের ফল নয়। এর পেছনে আরও অনেক ব্যাপার আছে। কিংবদন্তি ফ্লোয়েড মেওয়েদার বা লেব্রন জেমসরা দৈবক্রমে নিঁখূত হননি। অনেক জিনিসের সমন্বয়ে এটা হয়েছে। শীর্ষে উঠতে হলে এবং সেই অবস্থানটা ধরে রাখতে হলে, আপনাকে অবশ্যই অন্যদের চেয়ে বেশি প্রতিভাবান হতে হবে।’

এক সময় ব্যালন ডি’অর জয়ে মেসির চেয়ে অনেক পিছিয়ে ছিলেন রোনালদো। মেসি জিতে নেন ৪টি, রোনালদো জেতেন মাত্র ১টি। কিন্তু গত ৫ বছরের মধ্যে ৪ বারই এই পুরস্কারটা জিতেছেন রোনালদো। বিপরীতে মেসি জিতেছেন মাত্র একবার।

রোনালদোর দাবি, মেসি বেশি বেশি ব্যালন ডি’অর জেতাই মনে মনে রাগই হচ্ছিল তার, ‘মেসি আগে আমিই ব্যালন ডি’অর জিতেছিলাম। কিন্তু সে আমাকে পেছনে ফেলে টানা ৪ বার পুরস্কারটা জিতে নেয়। লুকাব না, আমি তখন খুবই হতাশ হয়ে পড়েছিলাম। নিজের উপর রাগ হচ্ছিল আমার। দ্বিতীয় হয়ে শুধু ছবি তোলার জন্য সেখানে যাওয়ার আগ্রহ ছিল না আমার। পরে আমি নিজেকে বুঝিয়েছি, জীবনে যার শুরু আছে, তার শেষও আছে। ফুটবলে শেষটাই গুরুত্বপূর্ণ। আমি ধৈর্য ধরেছি এবং ৪টি ব্যালন ডি’অর জিতেছি।’

সাফল্যের এই ধারা ধরে রেখে আরও আরও ব্যালন ডি’অর জিততে চান রোনালদো। জিততে চান ২০১৮ রাশিয়া বিশ্বকাপ শিরোপাও।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews