ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

আরও দুই মামলায় খালেদার জামিন আবেদন

প্রতিনিধির নাম :

যুদ্ধাপরাধীদের মদদ দেয়া ও মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের দুটি পৃথক মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ নিয়ে দুই দিনে পাঁচটি মামলায় জামিনের আবেদন করলেন খালেদা জিয়ার আইনজীবীরা।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের অনুমতি নিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা মঙ্গলবার এ আবেদন করেন।

আদালতে খালেদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আদালত থেকে হলফনামার জন্য অনুমতি নেয়ার পর খালেদা জিয়ার আইনজীবী মাসুদ রানা ঢাকাটাইমসকে জানান, ‘মামলা ফাইল করার জন্য হাইকোর্ট অনুমতি দিয়েছেন। কিছুক্ষণের মধ্যই মামলা ফাইল করবো।’ পরে খালেদার আইনজীবীরা জামিনের আবেদন করেন।

যুদ্ধাপরাধীদের মদদ দেয়া ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দুটি করা হয়। মামলা দুটিতে বিএনপি প্রধানকে গ্রেপ্তার দেখাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ১৭ মে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছিলেন বিচারিক আদালত। এ বিষয়ে শুনানির জন্য আগামী ৫ জুলাই গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।

স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলাটি করেছিলেন এবি সিদ্দিকী। ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার ওসি (তদন্ত) এবিএম মশিউর রহমান যুদ্ধাপরাধীদের মদদ দেওয়া সংক্রান্ত মামলায় প্রতিবেদন দাখিল করেন।

এছাড়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে অপর মামলাটি করেছিলেন।

উল্লেখ্য, বিএনপির আন্দোলন চলাকালে কুমিল্লায় বাসে পেট্রল বোমায় আটজনকে হত্যার ঘটনায় করা দুটি মামলা এবং মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা দিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে নড়াইলে করা একটি মামলায় গতকাল খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করা হয়। আজ সে বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
১৬ বার পঠিত হয়েছে