1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-ফ্রান্স খেলাকে কেন্দ্র করে খুলনায় সংঘর্ষ, আহত ৩

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১ জুলাই, ২০১৮

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-ফ্রান্স খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ বখাটে যুবকদের হামলায় ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে জখম রেজাউল করিম লিটনকে (৩৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুলনা আদালতের আইনজীবী সহকারি ও খালিশপুর দুর্বার সংঘ এলাকার বাসিন্দা কাজী আব্দুল মান্নানের ছেলে। আজ রাত ৯টার দিকে খেলার মধ্য বিরতিতে খালিশপুরের দুর্বার সংঘ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় লিটনের বড় ভাই শাখাওয়াত ইসলাম (৪৪) ও মো. খোকন (৩৫) আহত হয়। স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানায়, দুর্বার সংঘ ক্লাবের মধ্যে খেলা দেখার সময় স্থানীয় বখাটে যুবকরা হঠাৎ করেই বিশঙ্খলা শুরু করে। তারা চিৎকার ও হট্টগোল করতে থাকলে তাদেরকে ক্লাব থেকে বের করে দেয়া হয়। এর প্রতিবাদে তারা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে আক্রমণ করে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে রেজাউলকে কুপিয়ে জখম ও অপর দু’জনকে পিটিয়ে আহত করা হয়। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews