1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আশুলিয়ায় ৩১০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

ঢাকা জেলা প্রতিনিধিঃ শিল্পাঞ্চল আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (২৩শে মে) রাত সাড়ে ৯টায় আশুলিয়ার বুড়িরপাড়া আমতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে আসছিলো।

কটকৃতরা হলো- আশুলিয়ার গোমাইল উত্তর পাড়া এলাকার আব্দুল হক ঢালীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আবু তৈয়ব আলী (৩২) এবং অপরজন নরসিংহপুর পূর্বপাড়া এলাকার মৃত কাজী মুহাম্মদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ ছানাউল্লাহ (৩২)।
বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুকিব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বুড়িরপাড়া আমতলা বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী তৈয়ব আলী ও ছানাউল্লাহ কে আটক করি। এসময় তৈয়ব আলীর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১৮৭ পুড়িয়া এবং ছানাউল্লাহর পরিহিত লুঙ্গীর কোমরে থাকা ১২৩ পুড়িয়া হেরোইন তাদের নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধার করি। আটককৃত হেরোইনের মূল্য প্রায় ৩২ হাজার টাকা বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ এলাকায় হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদকের রমরমা ব্যবসা করে আসছিলো। তাদের আটকের ঘটনায় এলাকাবাসী সন্তোষ্ট প্রকাশ করেছেন।

এঘটনায় আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews