ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গোমেজের চোটে দুশ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা Logo অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ Logo জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী/// Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা

ইমরুল কায়েসের ডাবল সেঞ্চুরি

প্রতিনিধির নাম :

অনেক দিন হলো জাতীয় দলের বাইরে ইমরুল কায়েস। তার ব্যাট জ্বলে উঠেছিল না। তবে জাতীয় লিগে এসে এই ওপেনারের ব্যাট ঠিকই হাসল। খুলনার হয়ে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করলেন তিনি। রংপুরের বিপক্ষে আজ তিনি ২০২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ও জাতীয় লিগের প্রথম ডাবল সেঞ্চুরি।

এর আগে ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএলের ফাইনালে ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরি করেছিলেন ইমরুল। সাউথ জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেবার দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নেমে এই বাঁহাতি করেছিলেন ২৬৬ বলে ২০৪ রান।

সবশেষ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ৩১৯ বল খেলে ২০২ রান করেন ইমরুল। যেখানে এই বাঁহাতি ব্যাটসম্যান ১৯টি চারের সঙ্গে মেরেছেন ৬টি ছয়। ইমরুলের ডাবল সেঞ্চুরির বাইরে দুই ওপেনার রবিউল ইসলাম ৭৬ আর ইমরানুজ্জামান ৭১ রানের ইনিংস খেলেন।

শেষপর্যন্ত খুলনা ও রংপুরের ম্যাচ ড্র হয়েছে। ম্যাচসেরা হয়েছেন ইমরুল। খুলনা পেয়েছে ৪.০১ পয়েন্ট। আর রংপুরের পয়েন্ট ২.৫।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
১৩ বার পঠিত হয়েছে