ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

‘ঈদে যানজটের সমস্যা হবে না, সড়কের অবস্থা ভালো’

প্রতিনিধির নাম :

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার সড়কের অবস্থা বেশ ভালো। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য সড়কপথে কোনো যানজট হবে না। যদি কোনো সমস্যা হয় তবে আমি ঘটনাস্থলে ছুটে যাবো।

শনিবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) কার্যালয়ে সড়কের নানা পরিস্থিতি তুলে ধরে তিনি একথা বলেন ।

এসময় আসন্ন ঈদ উপলক্ষে সড়কপথে যাতায়াতকারী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর বাস টার্মিনালগুলোতে ভিজিলেন্স টিম গঠন করেন তিনি।

সড়কে ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঈদে আপনারা আতঙ্ক ছড়াবেন না। আমি আশ্বস্ত করছি অন্য সময়ের থেকে এবার সড়কের অবস্থা ভালো। ঈদে সড়কে বড় কোনো সমস্যা হবে না। সড়কপথে কোনো যানজট হবে না। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের অবস্থা ভালো। ঢাকা-টাঙ্গাইল সড়কে ফোরলেনের কাজ চলছে, ঈদের সামনে এই সড়কের খোঁড়াখুঁড়ি বন্ধ আছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
১৫ বার পঠিত হয়েছে