1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈশ্বরদীতে ৫ আগ্নেয়াস্ত্রসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

পাবনা: পাবনা ঈশ্বরদীর মধ্য অরণকোলা গ্রাম থেকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ আব্দুল্লাহ আল মামুন (৪০) ও মফিকুল ইসলাম মুকুল (৪২) নামের দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

রোববার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার বেলা ১১টায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত মামুন ঈশ্বরদী থানার মধ্য অরণকোলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং মুকুল টেংরিটারী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

গ্রেফতারকৃত ২ জনই সরকারি দলের সক্রিয় কর্মীএবং ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র শিরহান শরীফ তমালের ক্যাডার বলে স্থানীয়রা জানান।
র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট রুহল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার মধ্য অরণকোলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল, ১টি দেশি রিভলবার, ৪টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ১৫ পিস ইযাবা, ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে র‌্যাব। আটককৃত মামুন ও মুকুল পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে র‌্যাব জানিয়েছে। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে সোমবার হস্তান্তর করা হয়েছে বলে ক্যাম্প সূত্র জানিয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews