1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:

এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাকা উত্তর বিএনপি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৪ জুন, ২০১৮

আংশিক কমিটি ঘোষণার এক বছর দেড় মাস পরে পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাকা মহানগর উত্তর বিএনপি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার রাতে থানা ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

২০১৭ সালের ১৯ এপ্রিল ঢাকা মহানগরকে দুই ভাগে বিভক্ত করে উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি অনুমোদন দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উত্তরের সভাপতি করা হয় এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক করা হয় আহসান উল্লাহ হাসানকে। আর দক্ষিণের সভাপতি করা হয় হাবিব উন নবী খান সোহেলকে এবং উত্তরের সভাপতি করা হয় কাইয়ুমকে।

থানা ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক থানা কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে মহানগর কমিটির সহসভাপতি ও যুগ্ম সম্পাদকের পদ মর্যাদা এবং একইভাবে ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে থানা কমিটির সহসভাপতি ও যুগ্ম সম্পাদকের মর্যাদা লাভ করবেন।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫টি থানায় প্রতিটিতে কমিটিতে ১২১ জন্য সদস্য থাকছেন। ৫৮ ওয়ার্ডের প্রতিটি কমিটি ৭১ সদস্যবিশিষ্ট।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews