1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ১০ দিনে তৃতীয়বার হামলা : আইএইএ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত জ্বালানি তেল মজুত প্রতিরোধে ডিপোতে বিজিবি মোতায়েন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাহিত্য বৈঠক অনুষ্ঠিত কুমিল্লায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ১জন নিহত প্রায় ১৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪৪ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ নেশন্স কাপের শিরোপা ফিরে পেতে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল সেনেগালের গণহত্যা দিবসে শিক্ষার্থীদের অংশগ্রহণে ময়মনসিংহ তথ্য অফিসের আলোচনা সভা

এবার দাবায় থাবা বসালো যৌনতা, বিশ্বজুড়ে বিতর্ক!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭

২০১৮ সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের আসর বসছে। ৯ থেকে ২৮ নভেম্বর লন্ডনে হবে সেই যুদ্ধ। তবে প্রতিযোগিতা শুরুর এক বছর আগেই শুরু হয়ে গেছে বিতর্ক। সেই বিতর্কের নাম আসন্ন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের লোগো। আর এই লোগো নিয়ে উত্তাল গোটা বিশ্ব।

জানা গেছে, দাবা চ্যাম্পিয়নশিপের যে বিমূর্ত লোগো প্রকাশ করা হয়েছে, তাতে অত্যন্ত অশালীন ভঙ্গিতে দেখা গেছে দু’জনকে। অনেকেই যৌন আসনের আদল খুঁজে পেয়েছেন সেই লোগোয়। লোগোয় আঁকা ছেলেটি কৃষ্ণবর্ণের, মেয়েটি শ্বেত। পুরুষ ও নারীর হাতে বিপরীত রংয়ের গুটি রয়েছে।

এতেই দানা বেঁধেছে বিতর্ক। সকলেই কার্যত এক বিষয়ে একমত। তা হল খেলাধুলোয় এমন লোগো বানানো হলে, এর খারাপ প্রভাব পড়বে তরুণ প্রজন্মের উপরে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় আয়োজকদের বিরুদ্ধে সমালোচনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গ্র্যান্ড মাস্টারদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তবে কোনও সমালোচনা শুনতে নারাজ আয়োজকরা। তাদের যুক্তি, ‘‘চেকমেট নয়, দাবা হোক সোলমেট।’’ এবারের টুর্নামেন্টে এটাই নাকি স্লোগান। এই স্লোগানকে সামনে রেখেই তৈরি করা হয়েছে লোগো। আসলে লোগোটি তৈরি করেছে মস্কোর এক স্টুডিও। তবে কোনও অবস্থাতেই লোগো পরিবর্তন করা হবে না, বলে জানিয়েছে আয়োজক সংস্থা।

 

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews