1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

এশিয়া কাপের আগে আরেক কোচ নিয়োগ দিল পাকিস্তান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

আসছে ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে এশিয়া কাপ। তাতে ভালো করতে মরিয়া পাকিস্তান। এজন্য নানা উদ্যোগ নিচ্ছে পিসিবি। এবার ফিল্ডিং কোচ নিয়োগ দিল পাক বোর্ড। সরফরাজদের ফিল্ডিং শেখানোর ভার অর্পণ করেছে গ্রান্ট ব্র্যাডবার্নের ঘাড়ে। তিনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার। স্কটল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে। চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কাজ করবেন ব্র্যাডবার্ন। এশিয়া কাপের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কাজ করবেন কোচ মিকি আর্থার ও শোয়েব মালিকদের সঙ্গে। এজন্য তর সইছে তার, পাকিস্তানের মতো দলের সঙ্গে কাজ করতে পারা অনেক গর্বের ব্যাপার। তাদের উচ্চ মানসম্পন্ন কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে মরিয়া আমি।গেল চার বছর স্কটল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্র্যাডবার্ন। এবার পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করতে যাচ্ছেন। একটু ভিন্ন অভিজ্ঞতার স্বাদ পেতে যাচ্ছেন। তিনি বলেন, স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ক্রিকেটারদের অনেক উন্নতি লক্ষ্য করেছি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করার জন্য মুখিয়ে আছি। বিগত কয়েক বছর ধরেই তারা দারুণ ক্রিকেট খেলছে।স্কটল্যান্ডের দায়িত্ব ছাড়লেও স্কটিশদের নিয়ে ভীষণ আশাবাদী ৫২ বছর বয়সী কোচ, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলেছে স্কটল্যান্ড। একাধিক সাফল্য পেয়েছে। তাদের এ পারফরম্যান্সে অবাক হওয়ার কিছু নেই। দ্রুতই আইসিসির পূর্ণাঙ্গ সদস্যপদ পাবে তারা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews