1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ +

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

ঘন কুয়াশার কারণে মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত ১টা থেকে এ রুটে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি রামশ্রী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও এনায়েতপুরী যাত্রীবাহী নৈশকোচ নিয়ে মাঝ পদ্মায় আটকে পড়ে।

এদিকে রাত থেকেই নদীর উভয় পাড়ে আটকে আছে প্রায় অর্ধশত নৈশকোচ, ব্যক্তিগত পরিবহন ও অসংখ্য পণ্যবাহী ট্রাক। তীব্র শীত ও কুয়াশায় ঘাট এলাকায় আটকে থেকে নৈশ পরিবহনের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাত ১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে পদ্মায় ফেরি চলাচল দুরূহ হয়ে পড়ে। স্বল্প দূরুত্বেও কুয়াশার কারণে দিক নির্ণয়ে ব্যর্থ হয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

 

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews