1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

কাপাসিয়া থেকে অপহরণের ৯ দিন পর ৩ শিশু চট্রগ্রামে উদ্ধার, আটক ৩

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৬ মে, ২০১৮

ভ্রাম্যমান প্রতিনিধি, খায়রুন নাহার:গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশুকে অপহরণের ৯ দিন পর থানা পুলিশ চট্রগ্রাম থেকে উদ্ধার করেছে। অপহরণের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মোঃ সামসুদ্দিনের পুত্র মোস্তফা কামাল বাবন (২৪), বাবনের ভাই মোঃ সাগরের স্ত্রী রিতা (৩৫) এবং ওই এলাকার আব্বাস আলীর স্ত্রী সোহানা (৩৫)।
থানার মামলা সুত্রে জানা যায়, গত ১৫ মে মঙ্গলবার দুপুরের দিকে মোস্তফা কামাল বাবন চাকুরী দেয়ার কথা বলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের শ্যামপুর গ্রামের ৩ শিশুকে কৌশলে যাত্রীবাহী বাসে উঠিয়ে অন্যত্র নিয়ে যায়। অপহৃত মিশুরা হলো- মোখলেছুর রহমানের পুত্র সহিদ (১৩), মোঃ দুলাল মোড়লের পুত্র মোঃ ইকবাল মোড়ল (১৭) ও ফরিদ মিয়ার পুত্র মোঃ সোহাগ মিয়া (১৯)।
অপহৃত শিশুরা জানান, জুতা ফ্যাক্টরীতে চাকুরী দেয়ার কথা বলে টঙ্গী এলাকায় নিয়ে একটি কক্ষে তাদের আটকিয়ে রেখে। অপহরনকারীরা অভিভাবকদের কাছে মোবাইল ফোনে জানায় যে, সড়ক দুর্ঘটনায় তারা মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তাদের বাঁচাতে হলে তাড়াতাড়ি টাকা পাঠাতে হবে। একটি বিকাশ নম্বর দিলে তাদের কথামতো তিন শিশুর অভিভাবক ২১ হাজার টাকা পাঠায়। টাকা পেয়েও অপহরণকারীরা শিশুদের ছেড়ে না দেয়ায় অভিভাবকরা ১৮ মে কাপাসিয়া থানায় মামলা (১৪ (৫) ২০১৮) দায়ের করেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে শিশু অপহরণকারীর মূলহোতা মোস্তফা কামাল বাবনকে গত বুধবার রাতে চট্রগ্রাম থেকে আটক করা হয়। পরে তার স্বীকারুক্তি মোতাবেক চট্রগ্রামের কোতোয়ালীর মোজাকাট এলাকা থেকে শিশুদের উদ্ধার করা হয়েছে।

 

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews