ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

কুয়াকাটায় বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

প্রতিনিধির নাম :

পটুয়াখালীর কুয়াকাটায় বখাটের ছুরিকাঘাতে এক স্কুলছাত্রী আহত হয়েছেন।

আহত ওই ছাত্রীকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সে ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নে স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বখাটের নাম নাঈম। সে এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত।

এদিকে বখাটে নাঈমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে একই এলাকার শ্রমজীবী সলেমানের ছেলে।

গত বছর এসএসসি পরীক্ষায় ফেল করে সে মাদকাসক্ত হয়ে পড়ে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার পথে নাঈম ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত।

শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় নাঈম।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জেএইচ খান লেনিন যুগান্তরকে জানান, ছুরিটি পেটের গভীরে বিদ্ধ হয়। এতে ৫/৬ ইঞ্চি গভীর ক্ষত হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমান যুগান্তরকে জানান, বখাটে নাঈমকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
৮ বার পঠিত হয়েছে