ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

কোরবানির গরু কেজি দরে বিক্রি

প্রতিনিধির নাম :

আস্ত গরুর ওজন হচ্ছে ডিজিটাল মেশিনে। কোরবানির বাজার সামনে রেখে প্রতি কেজি গরুর দাম রাখা হচ্ছে ৩৯০ টাকা। কেজি দরে গরু বিক্রির এমন একটি খামার গড়ে উঠেছে রাজশাহীর পবা উপজেলার হরিসডাং ডাংপাড়া গ্রামে।

এই খামার মালিকের দাবি, তাঁদের খামারে গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়। গরু দেখে পছন্দ হলে কিছু টাকা বায়না করে গরু খামারেই রেখে আসা যায়। কোরবানির আগে সুবিধাজনক সময়ে ক্রেতা গরু নিয়ে আসতে পারেন। ওই সময় পর্যন্ত খামারে গরুকে খাওয়ানোর জন্য আলাদা কোনো অর্থ দিতে হবে না। টাকা পরিশোধের সময় গরুর যে ওজন হবে শুধু সেই হিসেবে দাম দিতে হবে। ওই খামারের লোকজন বলছেন, তাঁরা হিসাব করে দেখেছেন গরুর মোট ওজনের ৬৫ শতাংশ খাওয়ার মাংস পাওয়া যায়। তিন বছরেই তাঁদের খামারটি জনপ্রিয় হয়ে উঠেছে। গত ২৫ জুলাই থেকে গরু বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যে তাঁদের খামারের ৫০টি গরু বিক্রি হয়ে গেছে। আর বিক্রয়যোগ্য ২৫টি গরু খামারে রয়েছে। এই খামার থেকে এবার সর্বোচ্চ ৮০০ কেজি ওজনের একটি গরু বিক্রি করা হয়েছে। এটি ‘ব্রাহামা’ জাতের। এ ছাড়া রয়েছে ৬০০ কেজি ওজনের বলদ ও সাড়ে ৩০০ থেকে ৪০০ কেজি ওজনের ষাঁড়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
১৪ বার পঠিত হয়েছে