1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

গাজীপুরে সাংবাদিক হত্যায় নতুন তথ্য প্রকাশ করেছে পুলিশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের ভাষ্য, বাদশা নামে এক যুবকের ওপর হামলার দৃশ্য মোবাইলে ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়। পুলিশের মতে, এটি চাঁদাবাজির ঘটনা নয়, বরং ছিনতাইকারী চক্রের হামলার ভিডিও ধারণ করায় হত্যাকাণ্ড ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী ও বাদশা মিয়ার মধ্যে বাকবিতণ্ডার পর কয়েকজন অস্ত্রধারী বাদশাকে আঘাত করে। তুহিন সেই দৃশ্য ধারণ করলে হামলাকারীরা ভিডিও মুছে ফেলতে চাপ দেয়। তুহিন রাজি না হওয়ায় তাকে চায়ের দোকানে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ জানায়, ফুটেজে থাকা নারীও ছিনতাইকারী দলের সদস্য হতে পারেন। এই চক্র চান্দনা চৌরাস্তা এলাকায় ফাঁদ পেতে ছিনতাই করে থাকে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

সহকর্মী শামীম হোসেন জানান, তুহিন ঘটনাটি ফিল্ম করতে গেলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে। পরে চায়ের দোকানে ঢুকে নির্মমভাবে হত্যা করা হয়।

নিহতের পরিবার ও সহকর্মীরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews