
জীবন নিউজ, কুমিল্লা: জোড়া মাথা নিয়ে জন্মের ১৬ দিনের মাথায় মারা গেল শিশু হাসান হোসাইন।
গতকাল রবিবার বিকেলে দেবিদ্বার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে গাড়িতে শিশুটির মৃত্যু হয়।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামের ওমান প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী মরিয়ম বেগম গত ১৩ অক্টোবর রাতে দেবিদ্বারের সেবা হসপিটালে জোড়া মাথা বিশিষ্ঠ একটি পুত্র সন্তান জন্ম দেন। দুই মাথা বিশিষ্ট হলেও জন্মের পর শিশুটির শারীরিক অবস্থা ভালো ছিলো বলে তার পরিবারের লোকজন জানায়।
জানা যায়, জন্মের ১৫ দিন পর গতকাল রোববার সকালে হঠাৎ করে শিশুটির ঠান্ডা জনিত সমস্যা দেখা দেয়। বিকালে শিশুটির দাদি করুণা বেগম একটি সিএসজি চালিত অটোরিক্সা করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটির শারীরিক অবস্থা দেখে এখানে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরার্মশ দেন। শিুশুটিকে পরদিন ঢাকা নিয়ে যাবে এই ভেবে পুনরায় বাড়ি ফিরে আসার সময় মাঝ পথেই শিশুটির মৃত্যু হয়।