ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পরিবর্তন আসছে: ভিসি

প্রতিনিধির নাম :

রাজশাহী প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সংস্কার আসছে জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, আগামী বছর থেকে অনার্স কোর্সের সঙ্গে আমরা একটা বাধ্যতামূলক কারিকুলাম শিক্ষা চালু করতে যাচ্ছি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে বিভাগের আট কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলির সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ শিক্ষায় অ্যাকাডেমিক পারফরম্যান্সের উপর ক্লাসে অনুপস্থিতির প্রভাব: সরকারের উপর একটি অধ্যয়ন শীর্ষক শিরোনামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহ বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য প্রাথমিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার প্রয়োজন।

দেশের মানবসম্পদের উন্নয়নের জন্য প্রথমে এই দুটি সংস্কার করতে হবে। তবেই উন্নত দেশগুলোর মতো উন্নত হতে পারবে আমাদের দেশের মানুষ। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বেশ কিছু পরিবর্তন আসছে। সেমিনারে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন প্রমুখ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
১২৭ বার পঠিত হয়েছে