1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

জুতা খুলে মাথায় নিলেন নেইমার! (ভিডিও)

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮

রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ক্লাবে পাড়ি জমিয়েছেন নেইমার। কিন্তু পিএসজিতে এসেই একের পর এক মুখরোচক খবরের জন্ম দিচ্ছেন এ ব্রাজিলীয় তারকা। কখনো সতীর্থদের সঙ্গে বাদানুবাদ, কখনো লাল কার্ড, আবার কখনো কোচের সঙ্গে দ্বন্দ্ব। কিন্তু এবার যা করলেন তাতে রীতিমতো অবাক তার ভক্তরা।

বুধবার রাতে অ্যামেনেন্সের বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে ফ্রেঞ্চ লিগ কাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে লিগ ওয়ান জায়ান্টরা। এতে একটি করে গোল করেছেন নেইমার ও অ্যাড্রিয়েন র‌্যাবিয়ট।৩৪ তম মিনিটি পিএসজির হয়ে খেলা ফ্রেঞ্চ কিলিয়ান এমবাপেকে ফাউল করায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় অ্যামেনেন্সের রেগিস গাটনারকে। গোল শূন্যই ছিলো প্রথমার্ধ।

ম্যাচের ৫৩ মিনিটে নেইমারকে ডি-বক্সে ফেলে দেন প্রতিপক্ষের খেলোয়াড় থমাস মোকোন ডুইট। এতে পেনালটি কিকে গোল দেন সাম্বা ফরোয়ার্ড। মাঠে অভিনব কায়দার গোল উদযাপন করেন ২৭ বছর বয়সী এ তারকা। মাথায় বুট (জুতা) নিয়ে ভক্তদের নজর কাড়েন তিনি।

পিএসজিতে যোগ দেবার পর দলটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা- লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ফ্রেঞ্চ লিগ কাপে গোল করে ফেললেন এ ব্রাজিলিয়ান।

৭৩ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির হয়ে খেলা ফ্রেঞ্চ মিডফিল্ডার অ্যাড্রিয়েন র‌্যাবিয়ট। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-০ গোলে নিয়ে মাঠ ছাড়েন উনাই এমেরির দল।

ফ্রেঞ্চ লিগ কাপের সেমিতে প্যারিসের দলটির প্রতিপক্ষ রেনেস। অন্যদিকে অপর সেমিতে মোনাকোর প্রতিপক্ষ মন্টপিলেয়ার।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews