1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ, একমত সকল রাজনৈতিক দল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক:       আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে জনরায়ের ভিত্তিতে পরবর্তীতে প্রথম দুইজনের মধ্যে একজনকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

রোববার (১৩ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনে বৈঠক করে দলগুলো।

বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার বিষয়ে একমত হয়েছে দলগুলো। এছাড়া, জরুরি অবস্থা ঘোষণার বিষয়েও দলগুলো সম্মত হয়েছে কমিশনের বৈঠকে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, জরুরি অবস্থা জারির সময় জীবনের অধিকার ও মৌলিক অধিকার হরণ করা যাবে না। এ ছাড়াও ৩১ জুলাইয়ের মধ্যে “জুলাই সনদ” বিষয়ে যৌক্তিক সমাধানে পৌঁছাতে চায় কমিশন।

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জরুরি অবস্থা নিয়ে বেশ কিছু সিদ্ধান্তে একমতে আসা গেছে। ‘হেড অব স্টেট’ হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় রাষ্ট্রপতিকে কোথাও না কোথাও রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি।

তবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতিকে না রাখার পক্ষে মত হয়েছে। তবে রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কোনো ভূমিকায় রাখার পক্ষে মত এসেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews