1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের রাজবাড়ীতে ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান চলছে, কয়েকজন গ্রেফতার দোহায় বিস্ফোরণের শব্দ, একই সময়ে উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

ঝাঁজ বাড়ছেই পেঁয়াজের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি খুচরা ও পাইকারি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, পেঁয়াজের দাম সহসা কমার কোনো লক্ষণ নেই। বরং আরো যে বাড়বে সেই অবস্থা তৈরি হয়েছে।

গুলশান গুদারাঘাটের মোবারক জেনারেল স্টোরে পেঁয়াজ কিনতে আসেন দুই ব্যক্তি। দেশি পেঁয়াজের দাম জানতে চাইলে দোকানি জানান, ‘দেশি-বিদেশি যাই নেন, একদাম ১১০।’ দুই ব্যক্তি দুজনের মুখের দিকে তাকিয়ে একটু অবাক হলেন। কোনো কথা না বলে এক ব্যক্তি দেখতে ভালো এমন দুটি আমদানি করা পেঁয়াজ হাতে নিয়ে দোকানির ডিজিটাল পাল্লার ওপর রাখলেন। আকারে বড় হওয়ায় দুটি পেঁয়াজের ওজনই দেখা গেল ২১২ গ্রাম। ডিজিটাল মেশিনে ২১.২০ টাকা দাম দেখা গেল। পরে ২০ টাকা দাম মিটিয়ে তাঁরা চলে গেলেন। এই হচ্ছে পেঁয়াজের বাজারের চিত্র।

কারওয়ান বাজারের পাইকারি আড়ত ঘুরে দেখা যায়, আড়তদাররা দেশি পেঁয়াজ ১০০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১১০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ৯০-৯৫ টাকা, মিসর ও চীনের পেঁয়াজ ৯০-৯৫ টাকায় বিক্রি করছেন। স্বাভাবিকভাবেই খুচরা বিক্রেতারা এই দামের সঙ্গে ১০ টাকা পর্যন্ত যোগ করে বিক্রি করে থাকেন।

কারওয়ান বাজারের এক বিক্রেতা আমিনুল বলেন, ‘এখনো কিছু কিছু ভারতীয় পেঁয়াজ আসছে। তবে সেগুলোর দাম বেশি।’ তবে এই বাজারের আড়ত ঘুরে পেঁয়াজের কোনো ঘাটতি লক্ষ করা যায়নি। টিসিবি বলছে, বর্তমানে পেঁয়াজের যে দাম তা এক মাস আগের তুলনায় প্রায় ৪১ শতাংশ বেশি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews