
মোঃ রাজিব তালুকদার:ঝালকাঠির কাঠালিয়ায় জেএসসি পরীক্ষায় নকল করার দায়ে চার শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। গতকাল শনিবার কাঠালিয়া সদর ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৩ ছাত্রী ও ১ ছাত্রকে বহিস্কার করা হয়েছে। আরবি ১ম পত্র পরিক্ষা চলাকালে নকল করার দায়ে তাদের বহিস্কার করা হয়।বহিস্কারকৃতরা হচ্ছে পর্শ্চিম চেচরী শানে এলাহী মাদ্রাসার ছাত্রী রিয়া আক্তার (রোল ৩০২৫৩৬) উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাযিল মাদ্রাসার ছাত্র মোঃ ইমরান (রোল ৩০২৩৩১) এম এম খালেক দাখিল মাদ্রাসার ছাত্রী লিজা আক্তার (রোল ৩০২২৮০) ও দক্ষিন চেচরী হারিচিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী মমতাজ আক্তার (রোল ৩০২৪৮০)।
উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলমসহ একটি টিম জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় চার শিক্ষার্থী নকলসহ হাতে নাতে ধরা পড়ে।