1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
একাদশ বিসিএস ফোরামের সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট: তেলের বাজারে অস্থিরতা, শেয়ারবাজারে ধস বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত : ইরান ফুটবল ফেডারেশন ঝিনাইদহে বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে ট্রাক চাপায় তরুণ নিহত ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা অষ্টম জাতীয় ভোটার দিবস আজ ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে : সুলতান সালাউদ্দিন টুকু

ঝিনাইদহে বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে ট্রাক চাপায় তরুণ নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

ঝিনাইদহ-যশোর মহাসড়কের নৃসিংহপুর নামক স্থানে ট্রাক চাপায় হুসাইন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শ্রমিক বাবাকে সকালের খাবার পৌঁছে দিতে গিয়ে সড়কে ট্রাক চাপা পড়ে ওই কিশোর। এসময় প্রান্ত নামে (১২) অন্য এক শিশু আহত হয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ট্রাকটি আটক করে।

আজ সকালে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খড়িখালি নৃসিংহপুর এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের পুত্র। সে যশোরের একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, সকালে বাইসাইকেল যোগে হুসাইন তার বাবার জন্য নৃসিংহপুর ইটভাটায় খাবার দিতে যাচ্ছিল। পথিমধ্যে ভাটার সামনে পৌঁছালে কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি খড়ির ট্রাক পিছন দিক থেকে বাইসাইকেলে ধাক্কা দেয়।

এতে বাইসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে হুসাইন। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে রাস্তার পাশে পড়ে আহত হয় ওই সাইকেলে থাকা হুসাইনের বন্ধু প্রান্ত। প্রান্তকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বাসসকে বলেন, এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে বারোবাজার হাইওয়ে থানায় অভিযোগ করেন।

আমরা অভিযোগটি ঝিনাইদহ সদর থানায় মামলা রুজু করে পাঠিয়েছি। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews