1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

টাইগারদের টার্গেট ১৭১

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে টাইগাররা। প্রথম ওভার থেকেই চমক দেখিয়েছেন সাকিব-মাশরাফিরা। অবশেষে টাইগারদের বোলিং তোপে ১৭০ রানেই অল আউট হয়ে যায় টিম জিম্বাবুয়ে।

দিনের শুরুতে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই জোড়া আঘাতে সোলোমন মায়ার (০) ও ক্রেইগ আরভিনকে (০) সাজঘরে পাঠান সাকিব। ইনিংসের প্রথম বলেই মায়ারকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে ব্রেকথ্রু এনে দেন সাকিব। পরে সাব্বির রহমানের ক্যাচে পরিণত হন আরভিন।

শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। অনেকটা দেখেশুনেই ব্যাটিং শুরু করেন অভিজ্ঞ ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলর। তবে বোর্ডে বড় সংগ্রহ তোলার আগেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন অধিনায়ক মাশরাফি। ২৪ বলে ১৫ রান করে মুশফিকের গ্লাভসবন্দি হন মাসাকাদজা।

পরে টেইলরকে ফেরান মুস্তাফিজ। ৪৫ বলে ২৪ রান করে মুশফিকের ক্যাচে পরিণত হন তিনি। এরপরই জিম্বাবুয়ের ব্যাটিংলাইনআপে আঘাত হানেন সানজামুল। তার ঘূর্ণিতে ম্যালকম ওয়ালার ৩০ বলে ১৩ রান করে সাব্বির রহমানের ক্যাচে পরিণত হন।

রান আউটের মাধ্যমে বিদায় নেন সফরকারীদের হাল ধরা সিকান্দার রাজার। ৯৯ বলে দুই চার ও দুই ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫২ রান করে বিদায় নেন তিনি। পরে রুবেল হোসেনকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১২ রানে বিদায় নেন দলটির অধিনায়ক গ্রায়েম ক্রেমার। তাকে ফিরিয়ে ব্যক্তিগত তৃতীয় উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

এরপর দলীয় ১৬৭ রানেই ব্যক্তিগত ৩৩ রান করা পিটার মুর ও ব্যক্তিগত শূন্য রানে চাতারাকে বোল্ড করে সাজঘরে পাঠান রুবেল। আর মুজারাবানিকে বোল্ড করে জিম্বাবুয়ের শেষ উইকেটের পতন ঘটান মুস্তাফিজুর রহমান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews