ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

ট্রাফিক সপ্তাহের তিন দিনে সারাদেশে ৫৯ হাজার মামলা

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্টার: নিরাপদ সড়কের দাবিতে নগর অচল করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শুরু হওয়া বিশেষ ট্রাফিক সপ্তাহে তিন দিনেই সারাদেশে ৫৮ হাজার ৫৪৯টি মামলা হয়েছে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, গত রবি থেকে মঙ্গল- তিন দিনে দেশের ছয় মহানগর, আটটি রেঞ্জ ও হাইওয়ে রেঞ্জে এসব মামলা করেছে পুলিশ। তিনি বলেন, তিন দিনে ১৫ হাজার ৩৮৯ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৯৫ টাকা। আর জব্দ করা হয়েছে ১ হাজার ৮৭০টি গাড়ি। এমনিতে এক দিনে সারা দেশে ট্রাফিক আইনে কতগুলো মামলা হয়, তার কোনো পরিসংখ্যান পুলিশের কাছে নেই। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, বিশেষ এই ট্রাফিক সপ্তাহে প্রতিদিনের মামলার সংখ্যা কয়েক গুণ বেড়েছে। গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হলে ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। রাজধানী থেকে তাদের আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। নয় দফা দাবিতে এই আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা রাজপথে পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়ে চালকের লাইসেন্স ও যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা শুরু করে। সেখানে দেখা যায়, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও আইন প্রণেতারাও অনেক ক্ষেত্রে আইন মানছেন না। এই প্রেক্ষাপটে ‘ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন; ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক’- এই স্লোগান নিয়ে গত রোববার শুরু হয় ট্রাফিক সপ্তাহ। এ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে সড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সের কাগজ দেখে মেয়াদ যাচাই করছেন পুলিশ সদস্যরা। এছাড়া উল্টোপথে গাড়ি চালানো, হাইড্রোলিক হর্ণ ব্যবহার, হুটার ও বিকন লাইট ব্যবহার, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার, বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহারসহ, বাইক চালনার সময় হেলমেট ব্যবহার না করা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে ব্যবস্থা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
২০ বার পঠিত হয়েছে