1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জবাব দিলেন ‘উপেক্ষিত’ মুমিনুল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে ছিলেন মুমিনুল হক। তবে কোনো ম্যাচেই একাদশে দেখা যায়নি তাকে। এবার ঘরের মাঠে আসন্ন ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডেও নেই ‘টেস্ট স্পেশ্যালিস্ট’-এর তকমা পাওয়া মুমিনুল। তাতে কি, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ডেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে স্কোয়াডে না রাখার জবাব দিলেন তিনি।

৩১ রান দূরে থেকে মঙ্গলবার দিন শেষ করেন মুমিনুল হক। বুধবার দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে সাবলীল ব্যাটিংয়ে ২৫৫ বল মোকাবেলায় সেটাকে ডাবল রূপ দেন তিনি। তাতে ছিল ১৯টি চার ও ২টি ছক্কার মার।

বিকেএসপিতে মুমিনুলের ব্যাটে ভর করে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ছে ইসলামি ব্যাংক ইস্ট জোন। পাঁচ উইকেট হারিয়ে দলীয় স্কোর ইতোমধ্যেই চারশ’ ছাড়িয়েছে। সেঞ্চুরির অপেক্ষায় উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসানও। এ রিপোর্ট লেখা অবধি দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ১০২ ওভার শেষে পাঁচ উইকেটে ৪২১। মুমিনুল ২০০ ও জাকির ৯৫ রানে ব্যাট করছেন।

ফার্স্টক্লাস ক্রিকেটে মুমিনুলের এটা সর্বোচ্চ রান নয়। প্রথম শেণির ক্রিকেটে ২৬ বছর বয়সী এই বাঁহাতির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৩৯ রানের। তবে চেষ্টা করলে আজ সেটাকে ছাড়িয়ে যেতে পারেন মুমিনুল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews