ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ঢাবি চারুকলায় জয়নুল জন্মবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ সোমবার শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, অনুষদের শিক্ষকবৃন্দের শিল্পকর্ম প্রদর্শনী, সেমিনার প্রভৃতির মধ্য দিয়ে এ জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, শিল্পাচার্য আমাদের জাতীয় সত্তার অবিচ্ছেদ্য অংশ। সমাজ ও জাতীয় জীবনের বিভিন্ন সংকটকালে শিল্পকর্মের মাধ্যমে তিনি জাতির সমস্যাগুলো তুলে ধরেছেন।

তিনি আরো বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ হতে পারে।

এর আগে উপাচার্য জয়নুল গ্যালারিতে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে ওসমান জামাল মিলনায়তনে এক সেমিনার আয়োজন করা হয়। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে সেমিনারে প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্মারক বক্তৃতা করেন শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. শেখ মনির উদ্দিন। আলোচনায় অংশ নেন গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম।

কারুশিল্প বিভাগের প্রভাষক জাকিয়া আহমদ জুমা অনুষ্ঠান সঞ্চালন করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
১০ বার পঠিত হয়েছে