1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাবি-তে চীনা শিক্ষার্থীর সংখ্যা এক বছরে দ্বিগুণ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্ক:   ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চীনা শিক্ষার্থীর সংখ্যা এক বছরে দ্বিগুণ হয়েছে। গত বছর যেখানে ৯ জন চীনা শিক্ষার্থী ছিলেন, ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। তারা আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা বিভাগে পড়ছেন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ–পরিচালক ফররুখ মাহমুদ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চীনের ইউনান, ইউনান মিনজু এবং বেইজিং ফরেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাবির সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে। এসব এমওইউ এবং চীন সরকারের বৃত্তির আওতায় এবার ঢাবির ১৮ শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষার জন্য গেছেন, যা আগের বছর ছিল ৭ জন।

সম্প্রতি ঢাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ চীনের ইউনান পিকিং ক্যান্সার হাসপাতাল এবং কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি নতুন এমওইউ সই করেছে।

চীনা শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলে ১০ কক্ষবিশিষ্ট একটি ব্লক তৈরি করা হয়েছে। পাশাপাশি, চীন সরকারের অর্থায়নে ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল’ নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্টে আরও চীনা শিক্ষার্থী পড়তে আসতে আগ্রহ দেখিয়েছে। প্রফেশনাল মাস্টার্স কোর্সে তাদের আগ্রহের কারণে নতুন কিছু এমওইউ সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ভাষা ও সংস্কৃতি বিনিময়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। প্রায় ৫০০ শিক্ষার্থী এখানে ভাষাশিক্ষার পাশাপাশি চীনের সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে।

সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চীন সফরে গিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন এবং শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ প্রসারে আলোচনা করেন। গত ১৯ এপ্রিল ঢাবি সফর করে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। এসময় একাডেমিক বিনিময় সভার মাধ্যমে উভয় দেশের সহযোগিতা আরও দৃঢ় হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews