1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইরানকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশমুখী জাহাজ চলাচল নিশ্চিতের আহ্বান ঢাকার ইরান ইস্যুতে পোপ লিও কথা বলায় ট্রাম্পের তীব্র  সমালোচনা দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে:বেনিয়ামিন নেতানিয়াহু তাপপ্রবাহের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা, ফের বাড়ছে জ্বালানি তেলের দাম পহেলা বৈশাখকে ঘিরে ব্যস্ততা বেড়েছে পটুয়াখালীর পালপাড়ার মৃৎশিল্পীদের ইরানের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করায় এরদোগানের তীব্র সমালোচনা করলেন নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা ব্যর্থ : ভ্যান্স কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে:বেনিয়ামিন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট এর সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে, এমনকি তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এর ভেতরেও।  সীমান্তের কাছাকাছি একটি সংক্ষিপ্ত সফর শেষে তিনি এ কথা জানান।  খবর মিডল ইস্ট আইয়ের।

ইসরাইলে ফিরে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, সেনাদের কাছ থেকে তিনি অপারেশন সংক্রান্ত ব্রিফিং নিয়েছেন এবং কৌশলে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের চাপ এবং সম্ভাব্য আলোচনার প্রস্তুতির কারণে বৈরুতের আশপাশে হামলা কিছুটা কমলেও, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়—যেমন বিনত জবেইলে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

এদিকে, লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, রেড ক্রসের একটি অ্যাম্বুলেন্সে হামলায় একজন প্যারামেডিক নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরাইল জানিয়েছে, তারা লেবানন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতির আলোচনা করছে না।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews