1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান তারেক রহমানের ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল খুলনায় ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

দুই কোরিয়ার মধ্যে ফের চালু হচ্ছে হটলাইন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ফের চালু হচ্ছে হটলাইন সার্ভিস। মূলত, দ. কোরিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা করতেই এই হটলাইন চালুর ঘোষণা দিয়েছে কিম জং উনের সরকার।

বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটায় আন্তঃকোরিয়ান যোগাযোগ চ্যানেলটি পুনরায় চালু হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি।

দক্ষিণ কোরীয় একত্রীকরণ মন্ত্রী চো মাইয়ং জিওন মঙ্গলবার আগামী মাসের পিয়ংচ্যাঙ অলিম্পিক গেমসে অংশগ্রহণের বিষয়ে উত্তর কোরিয়াকে উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তাব পাঠান। তার প্রস্তাব হচ্ছে, আগামী ০৯ জানুয়ারি দুই দেশের প্রতিনিধিরা ‘যুদ্ধবিরতির গ্রাম’ প্যানমানজমে আলোচনায় বসতে পারেন। কঠোর নিরাপত্তা বেষ্টিত সীমান্তের গ্রামটি নিরপেক্ষ অঞ্চল, যেখানে আগেও আলোচনায় বসেছে দুই দেশ।

প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি বলেছেন, আগের অত্যন্ত উত্তেজনাপূর্ণ সম্পর্ক উন্নত করার সুযোগ হিসাবে প্রস্তাবটিকে দেখেছেন তিনি।

উত্তর কোরিয়ান খেলোয়াড়দের মধ্যে মাত্র দু’জন অ্যাথলেট রওম টিই-ওকে ও কিম জু-সিক পিয়ংচ্যাঙ গেমসের জন্য যোগ্য। যদিও এ দুই ফিগার স্কেটার তাদের অংশগ্রহণ নিশ্চিত করার আনুষ্ঠানিক সময়সীমা মিস করেছেন, তবে এখনও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আমন্ত্রণে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তারা।

এ বিষয়ে নিশ্চয়তাও রয়েছে। কেননা, পিয়ংইয়ং গেমসের সাংগঠনিক কমিটির সভাপতি লি হি-বিওম এর আগে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োহাপকে উত্তরের সম্ভাব্য অংশগ্রহণের কথা শুনে আনন্দিত প্রতিক্রিয়া দিয়েছিলেন। ‘এটি নতুন বছরের একটি উপহারের মতো’- বলেছিলেন তিনি।

উত্তর কোরিয়ার নেতা কিম জংও এর আগে বলেছিলেন, আগামী ফেব্রুয়ারির গেমসে অংশ নিতে পিয়ংচ্যাঙে একটি দল পাঠানোর কথা ভাবছেন তিনি। তিনি বলেছিলেন, উভয় পক্ষকে ‘সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে জরুরি ভিত্তিতে আলোচনা করতে হবে’।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews