ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: তিতুমীর Logo প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার Logo পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর Logo সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর Logo ১৩ সংখ্যা নিয়ে নানা অন্ধবিশ্বাস Logo চার দশকে সূর্যের অভ্যন্তরে বড় পরিবর্তন, উদ্বেগ বিজ্ঞানীদের Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল খুলনায়

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়গুলো দেখার জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধি দল খুলনায় অবস্থান করছেন।

মঙ্গলবার রাতে (১০ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশের  (কেএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে যুক্তরাষ্ট্র দুতাবাসের প্রতিনিধি মি. স্টুয়ার্ট সুলিভান ও তার সঙ্গী ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর এস এম শিবলী সাইফুল্লাহ খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়গুলো দেখার জন্য প্রতিনিধি দলটি খুলনায় এসেছেন। ইতোপূর্বে প্রতিনিধি দলটি চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি মি. স্টুয়ার্ট সুলিভান কেএমপি কমিশনারের কাছে জানতে চান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের প্রস্তুতি কেমন ও কোনো সহিংসতার আশংকা আছে কি না।

জবাবে কেএমপি কমিশনার জানান, খুলনা মহানগর এলাকায় নির্বাচনী সহিংসতা এখন পর্যন্ত শূন্যের কোঠায় রয়েছে। আশা করছি, ১২ তারিখ পর্যন্ত সহিংসতামুক্ত একটি পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, কেন্দ্রভিত্তিক পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল পেট্রোল, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স রাখা হয়েছে। এছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় ৮৬০ জন সদস্য কেএমপি এলাকায়  দায়িত্ব পালন করছেন। তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে কেএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করেন। সফরকারি কর্মকর্তা কেএমপি কমিশনারের হাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার) উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
৮ বার পঠিত হয়েছে