ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দু্ই সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি এসএসসি পরীক্ষার্থী অনিকের, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা Logo জিসান গ্রুপের অন্যতম ০৩ জন সক্রিয় সদস্যকে ০৩টি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৩ Logo ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস Logo বাকেরগঞ্জে বিস্ফোরণে নারী-শিশুসহ ৩ জন দগ্ধ Logo কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার Logo লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১ Logo সু চি’র সঙ্গে মিয়ানমারে রেড ক্রস কর্মকর্তার সাক্ষাৎ Logo রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী Logo বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা

দু্ই সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি এসএসসি পরীক্ষার্থী অনিকের, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা

প্রতিনিধির নাম :

দু্ই সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি এসএসসি পরীক্ষার্থী অনিকের, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় নিখোঁজ হওয়া এসএসসি পরীক্ষার্থী সাজ্জাতুল ইসলাম অনিক (১৬)-এর প্রায় দু্ই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অনিকের বাবা সরওয়ার জাহান মেঘলা।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২২ জুন ২০২৬ সকাল প্রায় ১১টার দিকে অনিক চুল কাটার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ২৩ জুন টঙ্গী পূর্ব থানায় জিডি নং-১৬১২ দায়ের করা হয়।
অভিযোগে আরও বলা হয়, জিডি করার পর এক সপ্তাহ অতিবাহিত হলেও টঙ্গী পূর্ব থানা পুলিশ নিখোঁজ কিশোরকে উদ্ধারে কোনো দৃশ্যমান বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
তদন্তের অগ্রগতি সম্পর্কেও পরিবারকে কোনো তথ্য জানানো হয়নি। এতে পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

সরওয়ার জাহান মেঘলা তার অভিযোগে বলেন, “আমার ছেলে একজন এসএসসি পরীক্ষার্থী। তার ভবিষ্যৎ নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি। একটি অপ্রাপ্তবয়স্ক ছেলে নিখোঁজ হওয়ার পরও যদি কার্যকর উদ্ধার অভিযান পরিচালিত না হয়, তাহলে একজন অভিভাবক হিসেবে আমরা কোথায় যাব?

তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে টঙ্গী পূর্ব থানাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, তদন্ত তদারকি এবং নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

এদিকে, পরিবারের সদস্যরা জানান, অনিকের সন্ধান পেতে তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে ০১৩০৪৪৭২৪২৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সাজ্জাতুল ইসলাম অনিক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আগামী ২০ জুলাই তার ফলাফল প্রকাশের কথা রয়েছে। পরিবারের দাবি, দ্রুত কার্যকর তদন্ত ও উদ্ধার অভিযান পরিচালনা করা হলে তাকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৫৪ মিনিট আগে
১৮ বার পঠিত হয়েছে