1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

দেবিদ্বারে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার (কুমিল্লা): কুমিল্লা দেবিদ্বার উপজেলার বাগুর মেডিকেল পাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেবিদ্বার শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) সকালে চান্দিনার পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা ১৫নং বরকামতা ইউনিয়ন এর বিএনপির আয়োজনে উপজেলার বাগুর মেডিকেল পাড়ার মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

চান্দিনার পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার ১৫নং বরকামতা ইউনিয়ন বিএনপি এর আহবায়ক এডভোকেট আবু মুছা ভূঁইয়ার সভাপতিত্বে ও ১৫নং বরকামতা ইউনিয়ন সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান, উপজেলা বিএনপির সদস্য মোঃ অহিদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য শাহ আলম ভূঁইয়া।

এতে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদল এর সাধারণ সম্পাদক রেজাউল করিম ভি.পি শাহীন, কুমিল্লা উত্তর জেলা যুবদল এর সভাপতি মোঃ নুরুজ্জামান, দেবিদ্বার উপজেলা যুবদল এর সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিব, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল এর যুগ্ম-আহবায়ক আকিবুল আলীম, ১৫নং বরকামতা ইউনিয়ন এর ৯টি ওয়ার্ড এর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, মহিলাদল, শ্রমিকদল, জাসাস, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এসময় সম্মেলনে উপস্থিত কাউন্সিলের সকলের মতামতের ভিত্তিতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয় এবং উক্ত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয় অ্যাডভোকেট আবু মুসা ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মাইনুদ্দিন ভূঁইয়াকে নির্বাচিত করে আগামী দুবছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ঠ দেবিদ্বার উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন দেবিদ্বার উপজেলা বিএনপি আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews