1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক যুদ্ধ বন্ধে ইরানের ওপর বিশ্ব নেতাদের কূটনৈতিক চাপ বিমানবন্দরে ড্রোন হামলার পর ইথিওপিয়া থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলো সুদান ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় কাজ করছে সরকার: আহমেদ আযম খান হামের টিকা পেয়েছে ১ কোটি ৬১ লাখ শিশু; লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে হামলা চালানো হবে : হুঁশিয়ারি ইরানের ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প : ইউএসজিএস

দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

নিউজ ডেস্ক:  দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আর ৭ জুন (১০ জিলহজ) বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে।

বুধবার (২৮ মে) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দেশের আট জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে জানিয়ে বলা হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জিলহজ (৭ জুন) ঈদুল আজহা পালন করা হবে।

অন্যদিকে, দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, সৌদিতে গতকাল মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় বুধবার (২৮ মে) থেকে শুরু হয়েছে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। আর ৬ জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা। প্রসঙ্গত, আরাফাতের দিন হজযাত্রীরা আরাফাতের পাহাড় ও ময়দানে জড়ো হন। ওইদিন তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর।

এছাড়াও বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়ও ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। তবে মালেয়শিয়ায় ঈদ উদযাপিত হবে ৭ জুন। পাকিস্তানেও একইদিনে ঈদুল আজহা পালন করা হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews