ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা Logo চীনে ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ২২, নিখোঁজ ২০ Logo পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর Logo আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর Logo জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর Logo দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ Logo রংপুরে ক্যাসিনো চক্রের ৮ সদস্য গ্রেপ্তার Logo রাজবাড়ীতে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন Logo চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে সফরকারী পাকিস্তান Logo ভূমি ব্যবস্থাপনা সহজীকরণে সুনামগঞ্জে সচেতনতামূলক সেমিনার

খেলাধুলা ডেস্ক

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

প্রতিনিধির নাম :

দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট ১০৪ রানে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৪৩৭ রানের টার্গেটে ৩৫৮ রানে অলআউট হয় পাকিস্তান।

চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান তুলেছিল পাকিস্তান। ফলে টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট। পাকিস্তানের প্রয়োজন ছিল ১২১ রান। পঞ্চম দিন বাকী ৩ উইকেটে ৪২ রান যোগ করে ৩৫৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

৭৫ রান নিয়ে খেলতে নেমে ব্যক্তিগত ৯৪ রানে বাংলাদেশ পেসার শরিফুল ইসলামের শিকার হন মোহাম্মদ রিজওয়ান।

৮ রানে দিন শুরু করে ব্যক্তিগত ২৮ রানে বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলামের বলে আউট হন সাজিদ খান। রানের খাতা খোলার আগে তাইজুলের শিকার হন খুররাম শাহজাদ।

৩৪.২ ওভার বোলিং করে ১২০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার তাইজুল। এছাড়া নাহিদ রানা ২টি, শরিফুল ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা লিটন দাস এবং সিরিজ সেরা হন মুশফিকুর রহিম।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৯০ রান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : এক ঘন্টা আগে
১৫ বার পঠিত হয়েছে