1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

নড়াইলে গরু ব্যবসায়ীকে শিকল বেধেঁ নির্যাতন ৫ লাখ টাকা মুক্তিপন দাবী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় গরু ব্যবসায়ীকে অপহরণ করে শিকল দিয়ে বেঁধে নির্যাতন পূর্বক ৫ লাখ টাকা চাঁদাদাবি করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অপহৃত গরু ব্যবসায়ীর স্ত্রী নাছরিন খানম লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টোনারচর গ্রামের গরু ব্যবসায়ী লাবলু মোল্যা শুক্রবার (১০ জানুয়ারি) নড়াইলের মাইজপাড়া গরুর হাট থেকে ৩ টি গরু বিক্রি করে বাড়ী ফিরছিলেন। সন্ধ্যার দিকে লোহাগড়ার কালিনগর গ্রামের মন্দিরের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা লোহাগড়া উপজেলার চরবালিদিয়া গ্রামের বাবুল মুসল্লি, পাইলট মুসল্লি, সেলিম মুসল্লিসহ অপরিচিত আরো ৩/৪ জন লাবলু মোল্যাকে ঘিরে ফেলে অপহরণ করে। এরপর তার কাছে থাকা ৩ লাখ ৭০ হাজার টাকা তারা চিনিয়ে নেয় । পরে অপহরণকারীরা গরু ব্যবসায়ীকে পাইলট মুসল্লির বাড়ীতে আটক করে কোমরে-পায়ে শিকল দিয়ে বেধেঁ রাতভর নির্যাতন করে। এমনকি ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। খবর পেয়ে শনিবার সকালে গরু ব্যবসায়ীর স্ত্রী নাছরিন খানম ও তার ভাই এরশাদ মোল্যা ঘটনাস্থলে গেলে তাদের কাছে মুক্তিপনের টাকা চেয়ে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেয়।

এ ঘটনায় নাছরিন খানম বাদী হয়ে লোহাগড়া থানায় অভিযোগ দিলে নলদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে গরু ব্যবসায়ী লাবলু মোল্যাকে উদ্ধার করে। উদ্ধারকারী কর্মকর্তা নলদী ফাড়ির এস আই মুরছালিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান,অভিযোগ পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews