ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

নতুন বছরের শুরুতেই বাড়ল এলপি গ্যাসের দাম

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক: নতুন বছরের শুরুতেই ভোক্তাদের জন্য আবারও বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এই নতুন দাম রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসির ঘোষণায় বলা হয়, আগের মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। জানুয়ারির জন্য সেটি বাড়িয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করেই এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসের জন্য মূল্য সমন্বয়ের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ওঠানামার বিষয়টি বিবেচনায় নিয়ে কমিশন নতুন দাম নির্ধারণ করেছে।”

ডিসেম্বর মাসে সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ায় ভোক্তাদের ব্যয় আরও বাড়লো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই দামও রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

এলপিজির দাম বাড়ায় বাসাবাড়িতে রান্নার খরচ যেমন বাড়বে, তেমনি অটোগ্যাস ব্যবহারকারী যানবাহনের পরিচালন ব্যয়ও কিছুটা বৃদ্ধি পাবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
১৫ বার পঠিত হয়েছে