1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নবীগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতা বাজার থেকে শতক পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা সংস্কারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ। গত শনিবার সকালে দিনারপুর উচ্চ বিদ্যালয়, দিনারপুর কলেজ ও জনতার বাজার ও কাগাবালা সিএনজি স্ট্যান্ড শ্রমিক ও সাধারন জনতার আয়োজনে এ আন্দোলন কর্মসূচি অনুষ্টিত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ থাকায় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে দূর্ভোগে পরেন দূরপাল্লার যাত্রীরা। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তোলে নেন।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জনতার বাজার হতে শতক পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবী জানিয়ে আসলেও সংস্কার না হওয়ার ফলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ভুক্তভোগীরা। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ জনতা অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সর্বত্র উন্নয়ন হলেও ওই রাস্তাটি দিনে দিনে চলাচল অনুপযোগি হয়ে পড়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews