1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোরে ৭ শিশু শিক্ষার্থীকে নিয়ে পালানো শিক্ষক আটক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৫ মে, ২০১৮

নাটোরের একটি মাদরাসা থেকে সাত শিশু শিক্ষার্থী নিয়ে রাতের আঁধারে পালানো মাদরাসা শিক্ষক আব্দুস ছাত্তারকে আটক করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার রাতে সিংড়া উপজেলার সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সাত্তার সিংড়ার বাঁশবাড়িয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে।
র‌্যাব-৫ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা ও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, নাটোর সদর উপজেলার ভাতুরিয়া এমদাদুল উলুম কওমি মাদরাসা শিক্ষক আব্দুস সাত্তার ওই মাদরাসার সাত শিক্ষার্থীকে নিয়ে বুধবার রাতের কোনো এক সময় পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব কিছু জেনে অভিযানে নামে।

অভিযানের একপর্যায়ে পুলিশ নাটোরের সিংড়া উপজেলার তিরোইল গ্রামের একটি বাড়ি থেকে সাত শিক্ষার্থীকে উদ্ধার করে। তবে, শিক্ষার্থীদের রেখে পালিয়ে যায় শিক্ষক। এ ঘটনায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ঈমান আলী বাদী হয়ে শিক্ষক আব্দুস সাত্তারকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেন। মামলার পর ওই শিক্ষককে সিংড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত রাতেই বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews