1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের রাজবাড়ীতে ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান চলছে, কয়েকজন গ্রেফতার দোহায় বিস্ফোরণের শব্দ, একই সময়ে উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

নিজেদের অজ্ঞতায় ব্যবসা সহজ করায় পিছিয়ে বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

নিজেদের অজ্ঞতার কারণে ব্যবসা সহজ করার সূচকে বাংলাদেশে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘ডুয়িং বিজনেসে আমরা অনেক কাজ করেছি, অনেক রিফর্ম করছি। কিন্তু কিভাবে বিশ্বব্যাংক স্কোর নির্ধারণ করে এবং কিভাবে র‌্যাংকিং করে এই জিনিসটা আমরা ভালোভাবে জানি না, বুঝি না। ফলে আমরা রিফর্ম করলেও ভালো মার্ক পাই না। ফলে সূচকগুলোতে পেছনে রয়েছি। এর জন্য রাজউক ও ভূমি মন্ত্রণালয়ের সমালোচনাও করেন তিনি। রেজিস্ট্রেশন না থাকায় আইটি খাতের ফ্রিল্যান্সাররা সমাজে যোগ্য মর্যাদা পাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) ‘দ্য রোল অব মিডিয়া ইন প্রমোটিং এসএমই ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি’ বিষয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইআরএফ, বিসিক এবং প্রিজম বাংলাদেশ যৌথভাবে কর্মশালার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব আবদুল হালিম, বিসিক চেয়ারম্যান মোস্তাক হাসান। ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলালের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews