1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে লাখ লাখ জেলে নিচ্ছেন প্রস্তুতি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক : নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে লাখ লাখ জেলে ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছেন। রবিববার মধ্যরাতে শেষ হচ্ছে মা ইলিশ রক্ষায় নদী ও সাগরে চলা ২২ দিনের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা শেষ হলেই মাছ শিকারে নেমে পড়বেন তারা।

জেলেরা বলছেন, বাংলাদেশের নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে এবার ভারতের জেলেদের অনুপ্রবেশের খবর তেমন শোনা যায়নি। ফলে নদী ও সাগরে নেমে আশানুরূপ মাছ পাওয়ার আশা জেলেদের। আর বিশেষজ্ঞদের মতে-প্রজননের পরে এখন ইলিশের ডিম রক্ষা করার পাশাপাশি ডিম থেকে হওয়া জাটকাও রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। সরকারের উদ্দেশ্যও সফল হবে। ঘাটে জেলেদের তোড়জোড় বেড়েছে। জেলে পল্লীতে এভাবেই কর্মব্যস্ত হয়ে পড়েছেন জেলেরা। তিন সপ্তাহ কর্মহীন সময় কাটিয়ে এখন পটুয়াখালীর রাঙ্গাবালীর হাজার হাজার জেলে নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এই উপজেলার সবচেয়ে বড় মৎস্য ঘাট চরমোন্তাজ স্লুইস ঘাট এলাকায় সারি সারি করে রাখা ট্রলারগুলো প্রস্তুত করা হচ্ছে।

জেলেরা বলছেন, টানা ২২ দিনের নিষেধাজ্ঞায় তাদের অনেকেই ধারদেনায় জড়িয়েছেন। টানাপোড়নে চলেছে দিন। সংসারের খরচ মেটানোও কারো কারো জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছিল। কারণ তালিকাভুক্ত না হওয়ায় নিষেধাজ্ঞাকালীন সরকারি খাদ্য সহায়তার ২৫ কেজি চাল সবার ভাগ্যে জোটেনি। নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে নেমে আশানুরূপ মাছ পাওয়ার আশায় বুক বাঁধছেন জেলেরা। বিগত নিষেধাজ্ঞাগুলোতে যেভাবে প্রতিবেশী দেশ ভারতের জেলেরা বাংলাদেশী পানিসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করেছিল, এবার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেভাবে ভারতীয় জেলেদের অনুপ্রবেশের খবর শোনা যায়নি। তাই নিষেধাজ্ঞা শেষ হলে কাক্সিক্ষত মাছ জালে উঠতে পারে।

মায়ের দোয়া ফিশিংয়ের মাঝি ইউসুফ বলেন, আমি সাত থেকে আট বছর পর্যন্ত জেলে হিসেবে কাজ করছি। কিন্তু সরকারি প্রণোদনার তালিকায় আমার নাম নেই। যারা অন্য পেশায় জড়িত দেখেছি তারা সরকারি চাল পেয়েছে। তাই প্রণোদনার তালিকায় প্রকৃত জেলেদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। ট্রলারে জালসহ আনুষঙ্গিক সরঞ্জাম তুলছি। গতকাল আমাদের ট্রলারের রং করার কাজ শেষ হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ একোয়াকালচার ও মেরিন সায়েন্স অনুষদের সহযোগী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, প্রজননের সময় সাগরের নোনা পানি থেকে নদীর মিঠা পানিতে এসে মা ইলিশ ডিম ছেড়েছে। এখন এই ডিম রক্ষা করার পাশাপাশি ডিম থেকে হওয়া জাটকাও রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বাড়বে। ইলিশে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ। উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা আজ (রোববার) রাত ১২টায় শেষ হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews