ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

নেতাজী সুভাষ চন্দ্র বসু জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিনিধির নাম :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে নেতাজী সুভাষ চন্দ্র বসু জাদুঘর পরিদর্শন করেছেন।

ভারতের স্বাধীনতা আন্দোলনের এ মহান দেশপ্রেমিক নেতা সুভাষ চন্দ্র বসুর পৈত্রিক নিবাসের নেতাজী ভবনেই এই জাদুঘরটি অবস্থিত। এসময় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজধানীর লালা লাজাপাত সরণীতে অবস্থিত এই জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

নেতাজী রিচার্স ব্যুরোর চেয়ারম্যান ও লোকসভার সাবেক সদস্য অধ্যাপক কৃষ্ণ বসু প্রধানমন্ত্রীকে জাদুঘরের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অখণ্ড ভারতে নেতাজী নেতৃত্ব না দিলে স্বাধীন হতো না। ভারত-পাকিস্তান ভাগ হবার পর আর এক স্বাধীনতার জন্য লড়াই শুরু হয়। তৈরি হয় বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শে এখন আমরা কাজ করে চলেছি। আর আমার বাবার অন্যতম নায়ক তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর হাতে উপহার স্বরূপ ‘বঙ্গবন্ধুর কণ্ঠস্বর’ তুলে দেন নেতাজীর পরিবারের সদস্য ও ভারতের সংসদ সদস্য (এমপি) সুগত বসু। বঙ্গবন্ধুর কণ্ঠস্বর; যা জন্মদিনে নেতাজীকে পাঠিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। সঙ্গে তুলে দেওয়া হয় নেতাজীর অবিভক্ত সোনার বাংলা নিয়ে কবিতা। পক্ষান্তরে প্রধানমন্ত্রী তুলে দেন বাংলাদেশের জাতির পিতার লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
২৬ বার পঠিত হয়েছে