ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

নেত্রকোনায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:    জেলায় সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও পুষ্টির মান উন্নয়নে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আজ থেকে তিন দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল দশটায় জেলায় বারটান আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিন দিনব্যাপী এই কর্মশালায় কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠকর্মী, সাংবাদিক, ইমাম এবং কৃষক-কৃষানীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

বারটান দীর্ঘ দিন ধরে জনগণের পুষ্টি স্তর উন্নয়নে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণে খাদ্য ও পুষ্টির মৌলিক ধারণা, জীবনচক্রে পুষ্টির গুরুত্ব, বাংলাদেশের বর্তমান পুষ্টি পরিস্থিতি, অসংক্রামক ব্যাধি প্রতিরোধ, নিরাপদ উপায়ে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতকরণ এবং পুষ্টিকর খাবারের উৎস ও বিপণনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং জেলা মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কর্মকর্তারা  প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করবেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৩৪ বার পঠিত হয়েছে