1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ে আদিবাসী গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

পঞ্চগড়ে এক আদিবাসী (সাঁওতাল) গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার একটি গম ক্ষেত থেকে পুতুল হাজদা (৩০) নামে ওই গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত ওই গৃহবধূ ওই এলাকার রমেশ মুরমুর স্ত্রী। তবে তাৎক্ষণিক খুনের কারণ জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাত ৭টা থেকে পুতুল হাজদার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে বাড়ির অদূরেই এক গম ক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

এদিকে পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews