ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ, আটক ৪

প্রতিনিধির নাম :

পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ ৪ জন নেতাকর্মীকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা শহরের তেঁতুলিয়া রোড থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি শেরে বাংলা মোড়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জেলা ছাত্রদল এই বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় পৌঁছালে মারমুখী হয়ে পুলিশ মিছিলে লাাঠিচার্জ শুরু করে। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিককে আটক করা হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক নুর ইসলাম ডাবলু, সদস্য মো. রুবেল এবং ছোট কাননকে আটক করে পুলিশ। জেলা ছাত্রদল সভাপতি আব্দুল কাদের মাসুম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ একটি মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শহরের শেরে বাংলা মোড় পৌঁছালে কোন কারণ ছাড়াই লাঠিচার্জ ও মারপিট শুরু করে পুলিশ। তবে লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার বলেন, মিছিলটি শান্তিপূর্ণ ছিল না। আইনশঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা এবং নাশকতা চেষ্টার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
১৭ বার পঠিত হয়েছে