1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইসরাইলি হামলায় লেবাননে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ওয়াশিংটনে ইসরাইল-লেবানন বৈঠক নারী দলের পর পুরুষ দলেরও দাপুটে পারফরম্যান্স আগামী মাসে বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার আশা বিদ্যুৎ মন্ত্রণালয়ের : মুখপাত্র জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

পরিকল্পিতভাবে টার্গেট কিলিং চালানো হচ্ছে: নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক:    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন, “নির্বাচন বানচাল করা এবং গণঅভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করতেই টার্গেট কিলিংয়ের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রশাসনের ভেতর ও বাইরের সব পক্ষকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

নাহিদ ইসলাম বলেন, যারা হাদিকে হত্যার চেষ্টা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

হাদির ওপর হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক দোষারোপের প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে একে অপরকে দায়ী না করে সবাইকে জাতীয় ঐক্যের পথে এগিয়ে আসতে হবে। তা না হলে ফ্যাসিস্ট শক্তিরাই সবচেয়ে বেশি লাভবান হবে।

‘যারা নিজেদের ‘সুশীল বুদ্ধিজীবী’ হিসেবে পরিচয় দিয়ে ফ্যাসিবাদের পক্ষে জনমত তৈরিতে ভূমিকা রাখছেন, জনগণের পক্ষে থাকা বুদ্ধিজীবীদের উচিত তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সংগ্রাম চালিয়ে যাওয়া’-যোগ করেন নাহিদ ইসলাম।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews