ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

পারভেজ হত্যা: বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :

নিউজ ডেস্ক:   রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চত্বরে তারা এই বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা বলেন, পারভেজকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের অনেকেই এখনও গ্রেফতার হয়নি। দ্রুত তাদের গ্রেফতারসহ অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন তারা। এছাড়া, শিক্ষাঙ্গনে বহিরাগত প্রবেশ বন্ধ ও নৈরাজ্যকর পরিস্থিতি ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বনানীতে ছুরিকাঘাতে নিহত হন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র।

এ ঘটনায় নিহতের মামাত ভাই হুমায়ুন কবীরের করা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া, অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
৮ বার পঠিত হয়েছে