1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

পিএসএল অভিষেকেই মুস্তাফিজের চমক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) তৃতীয় আসরের তৃতীয় ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে চমক দেখিয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নেমেছিল শোয়েব মালিকের মুলতান সুলতানস এবং ব্র্যান্ডন ম্যাককালামের লাহোর কালান্দার্স।

এই ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে যখল লাহোর কালান্দার্সের বোলারদের অসহায়ত্ব দেখা যাচ্ছিল ঠিক তখনই ম্যাচের পাল কিছুটা নিজেদের দিকে ঘুরিয়ে দেন মুস্তাফিজ। দলের প্রত্যেক বোলার ওভারপ্রতি ছয়ের বেশি রান করে রান খরচ করলেও কৃপণতার পরিচয় দেন বাঁহাতি এ পেসার।

শুধু রানের চাকাই ধরে রাখেননি বরং অধিনায়ক যখন যে অবস্থাতে তাকে আক্রমণে এনেছে, সে অবস্থাতেই ব্রেকথ্রু দিয়ে দলকে আবারও লড়াইয়ে ফিরিয়ে আনতে অসামান্য ভূমিকা পালন করেন। নির্ধারিত ২০ ওভার শেষে মুলতান সুলতানস ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করলেও, ওভার প্রতি ৫.৫০ ইকোনমি রেটে রান দিয়ে ২২ রান দিয়ে মূল্যবান দুটি উইকেট শিকার করেন তিনি।

মুস্তাফিজের নির্ধারিত ৪ ওভারের মধ্যে ছিল না কোনো ওয়াইড কিংবা নো বল। তাছাড়া তার করা ২৪ বলের মধ্যে ১৪টিই ছিল ডট বল। নিঃসন্দেহে এটি একই সাথে তার এবং দলের জন্য অনেকটা স্বস্তিদায়ক ব্যাপার ছিল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews